গাজীপুরে শ্রমিক হত্যার বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ গণতান্ত্রিক ছাত্র জোটের

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, ‘শ্রমিকেরা তাঁদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন। কিন্তু তাঁদের দাবির প্রতি গুরুত্ব না দিয়ে আন্দোলন দমনে পুলিশি হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনা ঘটছে। আমরা মনে করি, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার পরিবর্তে তাঁদের ওপর দমন-পীড়ন চালিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না।’
মোজাম্মেল হক বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান মজুরি দিয়ে একজন শ্রমিকের পক্ষে নিজের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন। তাই শ্রমিকদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে অবিলম্বে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে।
রাজনীতি থেকে আরও পড়ুন

