বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

একের পর এক বোমা হামলার হুমকি, ইউরোপজুড়ে বিমান চলাচলে বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
একের পর এক বোমা হামলার হুমকি, ইউরোপজুড়ে বিমান চলাচলে বিপর্যয়

একই দিনে পোল্যান্ডের বিমান সংস্থা ‘লট’-এর ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি বিমানকে বোমা হামলার ঝুঁকিতে বেলজিয়ামের জাভেনটেম বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ফিনএয়ারের হেলসিঙ্কি থেকে রোমগামী আরেকটি বিমানকে জরুরি অবতরণে নিরাপত্তা নিশ্চিত করে ইতালির বিমানবাহিনী।

এ ছাড়া বুলগেরিয়ার সোফিয়া ও প্লোভদিভ বিমানবন্দরে কোপেনহেগেন, মাদ্রিদ ও লন্ডন থেকে আসা রিয়ানএয়ারের তিনটি বিমান জরুরি অবতরণে বাধ্য হয়েছে।

এর আগে মঙ্গলবারও ইউরোপের আকাশসীমায় একই ধরনের নাশকতা চালানো হয়। সেদিন অন্তত সাতটি ফ্লাইট ও একটি প্রমোদতরীকে লক্ষ্য করে চালানো ভূয়া বোমা হামলার কারণে একাধিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছিল।

কোনো দেশ বা গোষ্ঠী এখনও এসব হামলার দায় স্বীকার করেনি। তবে এই ঘটনা এমন সময়ে ঘটছে যখন ইউরোপের গোয়েন্দা ও প্রশাসনিক কর্মকর্তারা রাশিয়া ও ইরানের বিরুদ্ধে অঞ্চলজুড়ে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধ’-এ জড়িত থাকার অভিযোগ তুলেছেন। মস্কো ও তেহরান উভয়ই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহে ইউরোপীয় কয়েকটি দেশের সুপারমার্কেটের ফ্রিজারে সাইবার হামলার মাধ্যমে অচল করে দেওয়ার মতো এসব ভুয়া বোমা হামলার হুমকিও কম খরচে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি এবং নিজেদের সংশ্লিষ্টতা আড়াল করার কৌশলী তৎপরতার অংশ হতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...