বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ৪০ দিনে কোরআন লিখে প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনাভুয়া গ্রাহক সাজিয়ে ১ কোটি ৯৩ লাখ টাকা লোপাট কৃষি ব্যাংক কর্মকর্তারভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশেরমালয়েশিয়ায় কর্মী পাঠাতে সব এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকারআখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, দ্রুত মামলা নেওয়ার দাবি জামায়াত আমিরেরমানিক পশারীর দাফনে বাধা: সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধনখুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীরসৌদির তাবুকে ৯৪ হাজার টন জলপাই থেকে মিলবে প্রায় ১২ হাজার টন অলিভ অয়েল‘ধর্ম অবমাননার’ অভিযোগে শামীম হত্যা মামলায় যুবদল নেতা সাদিকুল রিমান্ডে
বিজ্ঞাপন

ইসরায়েলের মসনদ হারাচ্ছেন নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পিএম
ইসরায়েলের মসনদ হারাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলোর শক্তিশালী জোট ‘জয়েন্ট লিস্ট’। গত সপ্তাহের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের পর নতুন সরকার গঠনের টানটান উত্তেজনার মধ্যেই বিরোধীদলীয় নেতা গাদি আইনজেনকোটকে প্রধানমন্ত্রী করার পক্ষে সমর্থন ঘোষণা করেছে জোট নেতারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক চূড়ান্ত সিদ্ধান্তে ১১টি আসন পাওয়া জয়েন্ট লিস্ট আনুষ্ঠানিকভাবে নতুন সরকারপ্রধান হিসেবে গাদি আইনজেনকোটকে সুপারিশ করার কথা জানায়। এর মধ্য দিয়ে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনে নিরঙ্কুশ গাণিতিক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন আইজেনকোট।

আলজাজিরার জানিয়েছে, নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন ডানপন্থি জোট মাত্র ৫৩ আসনে আটকে যাওয়ায় এবং বিরোধী জোটের সঙ্গে আরব দলগুলোর মোট আসনসংখ্যা ৬৭-এ পৌঁছে যাওয়ায় ক্ষমতা থেকে নেতানিয়াহুর বিদায় এখন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানায়, আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশের সিদ্ধান্ত আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে জানানো হবে। গত সপ্তাহের সাধারণ নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। ফলে পরবর্তী সরকার গঠনে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এর আগে আরেকটি প্রধান আরব নেতৃত্বাধীন দল রা'ম জানিয়েছিল, তারাও আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের তথ্য অনুযায়ী, দুই পক্ষের সমর্থন মিলিয়ে আইজেনকোটের পক্ষে ৫৬ জন আইনপ্রণেতার সমর্থন রয়েছে।

অন্যদিকে, বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের ৫৩টি আসন থাকলেও সব আসনের সমর্থন তিনি নাও পেতে পারেন। ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি আসনের মধ্যে চারটির অধিকারী দেগেল হা তোরাহ জানিয়েছে, তারা কোনো প্রার্থীকেই সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে না।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...