শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনতেলপারই খাল: গাইড ওয়ালে আটকে কোটি টাকার সেতুকপ-৩১ সামনে রেখে প্রতিবন্ধীদের জলবায়ু সুরক্ষায় সাত দফা দাবিমধ্যরাতে গার্হস্থ্য অর্থনীতি কলেজে উত্তেজনা, সড়ক অবরোধটেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গুলিতে সেনা সদস্য নিহতটেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যুসোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণগোলাম মাওলার স্ত্রী দাবি করে কাবিনামা প্রকাশ করলেন আফরোজাবাগেরহাটে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

কপ-৩১ সামনে রেখে প্রতিবন্ধীদের জলবায়ু সুরক্ষায় সাত দফা দাবি

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ এএম
কপ-৩১ সামনে রেখে প্রতিবন্ধীদের জলবায়ু সুরক্ষায় সাত দফা দাবি

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সাত দফা সুপারিশ তুলে ধরেছে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক জাতীয় প্ল্যাটফর্‌ম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সুপারিশমালা প্রকাশ করা হয়।

সুপারিশে আন্তর্জাতিক জলবায়ু তহবিলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ, শতভাগ প্রবেশগম্য আশ্রয়কেন্দ্র, অন্তর্ভুক্তিমূলক আগাম সতর্কবার্তা এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ছাড়া দুর্যোগ-পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন সেবা, সহায়ক প্রযুক্তি সরবরাহ, প্রতিবন্ধী নারীদের জন্য বিশেষ কর্মসূচি এবং জলবায়ু ঝুঁকিসংক্রান্ত প্রতিবন্ধিতা-বিভাজিত তথ্য সংগ্রহের সুপারিশ করা হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...