শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাকগায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ ইসলামহাসানের এই রেকর্ড বাংলাদেশের আর কারও নেইইকবাল সোবহান চৌধুরীর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধনপরীমনির প্রসঙ্গ টেনে প্রভা বললেন, আমাকেও ব্যাড টাচ করা হয়েছিলসাদা পাথর ঘাটে পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন ‘ভিউ পয়েন্ট’ উদ্বোধন করলেন মন্ত্রীছেলের ছবি বুকে জড়িয়ে মায়ের কান্না, বাবার কানে বাজছে শেষ কথাশুধু কার্ড নয়, কর্মসংস্থান সৃষ্টি করেও আয় বাড়াতে চায় সরকার: ত্রাণমন্ত্রী৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার চালু হচ্ছে: ইউজিসি চেয়ারম্যানইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় জামাইয়ের পর স্ত্রীকেও নামিয়েছেন ট্রাম্প, শিগগির চুক্তির আশা
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ২০০ বছরের ইতিহাসে প্রথম সমকামী সিনেটর ক্রিস পেপাস

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
যুক্তরাষ্ট্রের ২০০ বছরের ইতিহাসে প্রথম সমকামী সিনেটর ক্রিস পেপাস

মধ্যবর্তী নির্বাচনের প্রচারে সমকামীদের নিয়ে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মন্তব্য ভোটারদের ওপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে তখন আলোচনা হয়েছিল। কিন্তু নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর সেই প্রশ্নের উত্তর যেন অন্যভাবে দিয়েছেন ভোটাররা। নিউ হ্যাম্পশায়ারে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম সমকামী সদস্য হওয়ার ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পেপাস।

রিপাবলিকান প্রার্থী ও সাবেক সিনেটর জন সুনুনুকে হারিয়ে সিনেটের আসনটি জিতেছেন ৪৬ বছর বয়সী পেপাস। তার এই জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক ঐতিহাসিক ঘটনা। কারণ মার্কিন ইতিহাসের প্রায় ২০০ বছরের মধ্যে প্রথম সমকামী ব্যক্তি হিসেবে তিনি সিনেটে নিজের জায়গা করে নিলেন।

সিএনএন বলছে, এর আগে নিউ হ্যাম্পশায়ার থেকে প্রথম সমকামী ব্যক্তি হিসেবে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার সিনেটে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়লেন।

রাজনীতিতে আসার পথটা পেপাসের জন্য ছিল কিছুটা ভিন্ন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি পরিবারের রেস্তোরাঁ ব্যবসায় কাজ করতেন। সমলিঙ্গের বিয়েকে যুক্তরাষ্ট্রে আইনি স্বীকৃতি দেওয়ার পর ভ্যান বেন্টলিকে বিয়ে করেন তিনি। রাজনৈতিক জীবনের শুরু থেকেই স্বামী ভ্যানকে পাশে পেয়েছেন পেপাস।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...