শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শুধু কার্ড নয়, কর্মসংস্থান সৃষ্টি করেও আয় বাড়াতে চায় সরকার: ত্রাণমন্ত্রী৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার চালু হচ্ছে: ইউজিসি চেয়ারম্যানইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় জামাইয়ের পর স্ত্রীকেও নামিয়েছেন ট্রাম্প, শিগগির চুক্তির আশামানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে ব্যাগ ছিনতাই, হাসপাতালে ভর্তিমাতারবাড়ী নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে: জামায়াত আমিরছাত্রীরা ‘জয় বাংলা’ স্লোগান লিখে দিল দেয়ালে, ঘটনা খতিয়ে দেখছে পুলিশহেমন্তে যে সহজলভ্য ৫টি সুপারফুড আপনাকে রাখবে চনমনেসামান্তার পদত্যাগে মাহফুজ ও জারার ফেসবুক পোস্টনির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পাওয়ায় শেয়ারবাজারে ধস: ট্রাম্পটেন্ডারে অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগ তুলেছেন স্বাস্থ্য কর্মকর্তা: যুবদল নেতা পিন্টু
বিজ্ঞাপন

পারিবারিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে স্ত্রী ও তাঁর ৬ স্বজনকে হত্যা ক্যাবচালকের

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
পারিবারিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে স্ত্রী ও তাঁর ৬ স্বজনকে হত্যা ক্যাবচালকের

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে পারিবারিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে স্ত্রী ও তাঁর পরিবারের ছয় সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে এক ক্যাবচালকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম ইন্দুশেখর। নিহতদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী সুনীতা, দুই শ্যালক, তাঁদের দুই স্ত্রী, শাশুড়ি এবং সাত বছর বয়সী এক শিশু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে—পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল ইন্দুশেখরের। প্রায় ২০ বছর আগে সুনীতার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁরা বেঙ্গালুরুর রাজাজিনগর এলাকায় বসবাস করতেন। দাম্পত্য বিরোধ মেটাতে আত্মীয়স্বজন একাধিকবার উদ্যোগ নিলেও তাঁদের মধ্যে বিরোধ চলতে থাকে। এ সময় স্ত্রীর মা ও ভাইয়েরা সুনীতাকে সমর্থন করায় তাঁদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন ইন্দুশেখর।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...