স্থাপত্য অধিদপ্তরের ফল প্রকাশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের ‘অফিস সহায়ক’ পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
২৭ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিভাগীয় নিয়োগ, পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদান কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত এই প্রার্থীদের আনুষ্ঠানিক নিয়োগপত্র শিগগির ডাকযোগে তাঁদের নিজ নিজ স্থায়ী ঠিকানায় প্রেরণ করা হবে।
চাকরি থেকে আরও পড়ুন

