সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ৪ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি এক শিক্ষার্থীকেসীমান্তে মাদক ও চোরাচালান রোধে আপসহীন অবস্থান: মহেশপুর ব্যাটালিয়নের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনঅবশেষে বাইকের সামনে নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর হলোস্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ইডিসিএলের ‘বিতর্কিত’ কর্মকর্তা শামীমকে বদলিহবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহতগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ: ১৫০ কারখানা ছুটি ঘোষণামাদক কারবারের অভিযোগে বাড়িতে হামলা-লুটপাট, মামলার পর ফের হামলাচেষ্টামাত্র দ্বিতীয় ওয়ানডে সিরিজেই ইতিহাস গড়ল নামিবিয়াটাকা দিয়েও মেলেনি চেয়ারম্যানের পদ, সচিবসহ ৬ জনের নাম ফাঁস
বিজ্ঞাপন

বিবলিওথেরাপি যেভাবে বদলাতে পারে জীবনের দৃষ্টিভঙ্গি

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম
বিবলিওথেরাপি যেভাবে বদলাতে পারে জীবনের দৃষ্টিভঙ্গি

বিবলিওথেরাপির উপকারিতা

-বিবলিওথেরাপি পাঠকদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়কে মনস্তাত্ত্বিক ধারণার সঙ্গে মেলাতে সাহায্য করে। এর ফলে ব্যক্তিরা বই থেকে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান নিজেদের জীবনে প্রয়োগ করতে শিখতে পারে।

-বই পড়া মানুষকে তার নিজস্ব চিন্তা, আবেগ, দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আত্মবিশ্লেষণ করতে উৎসাহিত করে। উদাহরণস্বরূপ, চরিত্রগুলোর বিভিন্ন অ্যাডভেঞ্চারভিত্তিক বই পাঠকদের নিজেদের চিন্তাপ্রক্রিয়া পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার সুযোগ দেয়।

-মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আত্মযত্ন হলো শারীরিক, মানসিক ও আবেগীয় স্বাস্থ্যের সুরক্ষায় সচেতনভাবে কোনো কার্যক্রমে যুক্ত হওয়া। বই পড়া নিজেই একটি আত্মযত্নের অংশ। কারণ, এটি আমাদের নিজেদের সময় দেওয়ার সুযোগ দেয়। জীবনের আসল মূল্য অনুধাবন করায় এবং জীবনের চাহিদা মোকাবিলায় ব্যবহারিক কৌশল শেখায়।

-বিভিন্ন চরিত্রের অভিজ্ঞতা ও ঘটনার মধ্য দিয়ে বই আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো কার্যকরভাবে মোকাবিলা করার নতুন আচরণ বা কৌশল শিক্ষা দেয়।

-বই পড়ার জন্য ইচ্ছা, স্ব-সংকল্প, অনুপ্রেরণা, ধারাবাহিকতা এবং আত্ম-ব্যবস্থাপনার প্রয়োজন হয়। নিয়মিত পড়ার রুটিন তৈরি করার মাধ্যমে জীবনে ছোট অথচ অর্থপূর্ণ পরিবর্তন আনা সম্ভব হয়।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...