সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

স্ত্রীকে মারধরের মামলা: চুয়াডাঙ্গায় কথিত মানবাধিকারকর্মী মামুন কারাগারে

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ এএম
স্ত্রীকে মারধরের মামলা: চুয়াডাঙ্গায় কথিত মানবাধিকারকর্মী মামুন কারাগারে

চুয়াডাঙ্গায় স্ত্রীর করা মারধরের মামলায় মামুন আর রশিদ (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। নিজেকে আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থার কর্মী দাবি করা এই যুবককে রোববার (১৮ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মামুন আর রশিদ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুর গ্রামের ইলিয়াসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামুন আর রশিদের স্ত্রী মালা খাতুন স্বামীর নির্যাতনের শিকার হয়ে গত ৭ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন। ওই মামলার সূত্র ধরে রোববার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, স্ত্রীর দায়ের করা মামলায় মামুনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...