রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম
মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামে মরহুম মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর স্মরণে তাঁর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব কুলপালা গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিৎলা ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. আবির হাসান। মরহুমের স্মরণে সংগীত পরিবেশন করেন মাওলানা মুফতি মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাওলানা মো. ইনামুল হক। অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা মো. শফিকুল ইসলাম, মাওলানা মুফতি মোস্তফা কামাল কাসেমী, মো. জুনাইদ আল হাবিবী, মাওলানা জহুরুল ইসলাম আজিজী, মাওলানা মুফতি মো. নুর ইসলাম, মাওলানা মো. মতিয়ার রহমান, মাওলানা মো. শামসুদ্দীন আহমেদ, মো. জালাল উদ্দীন, মাওলানা মুফতি আরিফুল ইসলাম, মো. আবুল হাসান, মো. আবুল কালাম, মাওলানা মুফতি মো. ইমরান হোসাইন, মাওলানা মো. মুহিবুল্লাহ হাবিবী, মাওলানা মুফতি মো. সালমান সাদ সাদী, আলহাজ সান্ত, মো. বশির, মাওলানা মো. সানিরুল ইসলাম, আনসার উদ্দীন, আব্দুস সামাদ, নুরুল ইসলাম আবির, হাফিজুর রহমান, জাহিদ হাসান, সোলাইমান, হারুনুর রশিদ, মুফতি সা'দ আহমেদ ও মো. ইসরাইল হোসেনসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে মানুষের কল্যাণে কাজ করা এবং দ্বীনি আদর্শ অনুসরণ করা সবার দায়িত্ব। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী; তাই মানুষের উচিত সৎকর্ম, ন্যায়নীতি, সততা ও মানবসেবার মাধ্যমে জীবন পরিচালনা করা। মানুষের সঙ্গে উত্তম আচরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার মধ্য দিয়ে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁরা আরও বলেন, দুনিয়ার জীবনে অর্জিত সৎকর্মই আখেরাতের জীবনে কল্যাণ বয়ে আনতে পারে। তাই প্রত্যেকের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নেক আমল করা, মানুষের হক আদায় করা এবং অন্যায়ের পথ থেকে বিরত থাকা। মরহুমের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে তাঁদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মো. শফিকুল ইসলাম ও মাওলানা মো. আবু হুরাইরা। আলোচনা সভা শেষে মরহুম মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...