সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি: যুক্তরাষ্ট্রের বিমান দুর্ঘটনার আগে পাইলটের শেষ বার্তাপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, রাতেই আঘাত হানার শঙ্কা যেখানেমিরপুরে দুই দফায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা ভেস্তে দেয় পুলিশশ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীমিষ্টির আসনে এমপি হলেন এলিজা জামানইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন ১৫ দিনের মধ্যে কমতে পারে: পেট্রোবাংলাযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে লড়াইয়ে রেকর্ড ১২৫ চিকিৎসক ও স্বাস্থ্যবিশেষজ্ঞটানা অবরোধে স্থবির খাগড়াছড়ি, পর্যটন খাতে ধসমিরপুর ও গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষমিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে ৫ জনের জেল-জরিমানা, দোকান বন্ধে কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পিএম
চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে ৫ জনের জেল-জরিমানা, দোকান বন্ধে কড়া হুঁশিয়ারি

চুয়াডাঙ্গা শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক গ্রহণের অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কলেজের সামনের দোকানপাটগুলো রাত আটটার মধ্যে বন্ধের কঠোর নির্দেশনা দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল এতে অংশ নেয়।

অভিযান চলাকালে মাদক সেবনের দায়ে পাঁচজনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—শহরের গোরস্থানপাড়ার মো. রিয়াদ জোয়ার্দ্দার (২৭), জর্দারপাড়ার মো. আতিকুর রহমান (২৭), দৌলতদিয়াড়ের মো. গালিব (১৮), মল্লিকপাড়ার মো. ইয়াসিন আরাফাত (২০) এবং পলাশপাড়ার মো. মানিক (২২)।

আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিয়াদ জোয়ার্দ্দার ও আতিকুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। অপর তিন তরুণ গালিব, ইয়াসিন আরাফাত ও মানিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০০ টাকা করে অর্থদণ্ড দেন আদালত।

রাত নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন চাঁনমারি মাঠ এলাকা থেকেও আরও তিন যুবককে হেফাজতে নেওয়া হয়।

অভিযানের সময় সরকারি কলেজের সামনের ব্যবসায়ীদের সাফ জানিয়ে দেওয়া হয়, রাত আটটার পর কোনো দোকান খোলা রাখা যাবে না। নির্ধারিত সময়ের পর দোকানদারি করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...