বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বসতবাড়িতে অগ্নিকাণ্ড, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশীর মৃত্যুডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করবে বোর্ড: মাহদী আমিনকিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ৩৭ ধাপ পেছাল রাজশাহী বিশ্ববিদ্যালয়পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক, গ্রেপ্তার ১০কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় দুই ছেলেসহ বাবার যাবজ্জীবনডেসকোর যেসব প্রি-পেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ করা যাবে নাপাঁচ কারণে মার্কিন নির্বাচনে বড় ধরনের ভরাডুবি রিপাবলিকানদেরএশিয়া পোস্টের প্রতিবেদনের পর নির্বাচন অফিসের ১৪৩ কর্মীর নিয়োগ চুক্তি বাতিলছয় ঘণ্টা ছদ্মবেশে অবস্থানের পর ধানক্ষেতে মিলল ১১ লাখ ইয়াবা, আটক ২প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ
বিজ্ঞাপন

ফেসবুকে রাজনৈতিক বক্তব্যের অভিযোগ: আলমডাঙ্গায় সাবেক যুবলীগ নেতা স্বপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
ফেসবুকে রাজনৈতিক বক্তব্যের অভিযোগ: আলমডাঙ্গায় সাবেক যুবলীগ নেতা স্বপন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রাম থেকে চাষি স্বপন নামের সাবেক এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, চাষি স্বপন তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক বিষয়ে নানা পোস্ট ও মন্তব্য করে আসছিলেন। বর্তমান সরকার এবং বিরোধী রাজনৈতিক শিবিরের সমালোচনা করার পাশাপাশি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন মতামত দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব প্রচারণার জেরেই তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে এলাকায় আলোচনা রয়েছে।

গ্রেপ্তারের পর তাঁকে আলমডাঙ্গা থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। তবে ঠিক কোন মামলায় বা কী সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে আটক দেখানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, স্বপনের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। সার্বিক তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...