রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাদাম বিক্রেতা হাসানকে স্কুলে ফিরিয়ে আনলেন ডিসি ফরিদাসাজেকে আবারও দুই পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিআশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করতে চান নতুন ওসিসেক্রেটারিকে জড়িয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য ‘আজগুবি’, দাবি জামায়াতেরএইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্তমিশিগানে সিনেটর প্রার্থী আব্দুলের নির্বাচনি প্রচারণা সভা অনুষ্ঠিতপোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশপ্রেমের খোঁজে বিশ্বের অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ—চলছে আবেদননাশকতার মামলায় গ্রেপ্তার কৃষক লীগ নেত্রী কারাগারে
বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে চরম ক্রেতাসংকট, সার্ভিস চার্জ-বিদ্যুৎ বিলের টাকাও উঠছিল না

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম
দীর্ঘদিন ধরে চরম ক্রেতাসংকট, সার্ভিস চার্জ-বিদ্যুৎ বিলের টাকাও উঠছিল না

কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স, এক সময়ের অভিজাত মার্কেটগুলোর মধ্যে অন্যতম এক নাম। মার্কেটটির পার্কিংয়ের সামনে বসে আছেন পঞ্চাশ পেরোনো এক নিরাপত্তা প্রহরী। কপালে তার চিন্তার ভাঁজ। কাছে যেতেই স্পষ্ট হলো চিন্তার কারণ। জানা গেল মার্কেটটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এ কারণেই অনিশ্চিত চাকরিজীবন নিয়ে চিন্তিত তিনি।

প্রায় ২২ বছর ধরে এখানে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছেন মো. শাহজাহান নামের এ ব্যক্তি। মার্কেটটির সোনালি সময় এবং খারাপ সময়েরও সাক্ষী তিনি। শাহজাহান ছাড়া আরও ৩ জন বর্তমানে মার্কেটের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আছেন এক ব্যবস্থাপকও। তারা ছাড়া আর কোনো কর্মচারী নেই বলে জানা গেছে।

দুই দশকেরও বেশি সময় ধরে রাজধানীর শান্তিনগরে কেনাকাটার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল মার্কেটটি। তবে নানা কারণেই গেল কয়েক বছর ধরে ধুঁকছিল এক সময়ের ব্যস্ত এ বিপণি বিতান। ক্রেতা সংকটে শেষ পর্যন্ত ১ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে। নিয়মিত ক্রেতাসংকট, সার্ভিস চার্জ না পাওয়া এবং বকেয়া বিদ্যুৎ বিল ৫০ লাখ টাকা ছাড়িয়ে যাওয়ায় দোকান মালিক সমিতি সম্মিলিতভাবে মার্কেটটি বন্ধ ঘোষণা করে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মার্কেটের মূল প্রবেশ ফটকের শাটার নামানো। গত ১ অক্টোবর থেকে বন্ধের ব্যানার ঝুলছে। সর্বশেষ যেসব দোকান ছিল, সেগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার বিজ্ঞাপনও চোখে পড়ে। তবে নিরাপত্তাকর্মীদের বেতন দিতে মূল ফটকের সামনেই অবস্থিত কাচ্চি ভাই, হটকেক, রেমন্ড ও মেজবান ডাইনের মতো গুটি কয়েক রেস্তোরাঁ চালু আছে। মার্কেট বন্ধ হওয়ায় এসব দোকানেও এর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন রেস্তোরাঁর কর্মচারীরা। তবে মূল ভবনের আবাসিক অংশটি এ বন্ধের সিদ্ধান্তের আওতামুক্ত রাখা হয়েছে।

কর্ণফুলী সিটি শপিং কমপ্লেক্সের জনপ্রিয় দোকান ছিল মোহনা জুয়েলার্স। বন্ধ ফটকের সামনের পিলারে ও দেয়ালের বেশ কয়েক জায়গায় সেই দোকানের স্থান পরিবর্তনের বিজ্ঞপ্তি পাওয়া যায়। দোকানটির বর্তমান অবস্থান নয়াপল্টনের চায়না টাউন শপিং কমপ্লেক্সে বলে জানা গেছে।

যোগাযোগ করলে দোকানটির স্বত্বাধিকারী নির্মল কুমার গুপ্ত বলেন, ‘মার্কেটে অনেক দিন থেকেই তেমন কাস্টমার আসত না। শেষের বছরগুলোতে তেমন লাভও হচ্ছিল না। শেষ পর্যন্ত মার্কেট বন্ধ হওয়ায় আমরা স্থান পরিবর্তন করে চায়না টাউন শপিং কমপ্লেক্সে এসেছি। দোকানের কাজ এখনো চলছে। হয়ত সামনের সপ্তাহে শুরু করতে পারব বলে আশা করছি।’

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...