৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, স্থগিত রিয়াদ

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ফ্লাইট পরিচালনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত থাকবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা ও সৌদি আরবের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। আগামী ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে। তবে নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট শুধু দিনের বেলায় চলাচল করবে।
জাতীয় থেকে আরও পড়ুন

