মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যুবগুড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, ৭ দিনেও মামলা নেয়নি পুলিশপায়ে হেঁটে পুরো পৃথিবী চক্কর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন কার্লসরকার শ্রমিকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল: ঢাকা রেঞ্জের ডিআইজিলরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদেরঘাড় থেকে মাথা সরিয়ে দেব—বিএনপি নেতাকে স্বেচ্ছাসেবক দল নেতামাঝনদীতে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিলেন মাযুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এবারের মধ্যবর্তী নির্বাচনঅ্যাক্রেডিটেশন কাউন্সিল একাডেমিক অডিটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতব্যবসা-বাণিজ্যে এআইয়ের ব্যবহার বাড়াতে প্রথমবারের মতো সামিট
বিজ্ঞাপন

সৌদিগামী ১৭১ ফ্লাইট স্থগিত, ২৩ হাজারের বেশি যাত্রীর যাত্রা বাতিল

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম
সৌদিগামী ১৭১ ফ্লাইট স্থগিত, ২৩ হাজারের বেশি যাত্রীর যাত্রা বাতিল

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৭১ ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ২৩ হাজারের বেশি যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৭১টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ২৩ হাজার ৭৭ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।

স্কোয়াড্রন লিডার সাকিব বলেন, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি ফ্লাইট এবং রিয়াদ এয়ারওয়েজের ১৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...