বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের চার দিন পর বাগানে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহনির্বাচন অফিসে সেবা গ্রহীতাকে দরজা বন্ধ করে মারধরের অভিযোগসিলেটে সবুজ উইকেট, বদলে যাচ্ছে বাংলাদেশের পরিকল্পনা?ভ্রাম্যমাণ আদালতে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে পিটিয়ে পুলিশে দিল জনতানওগাঁয় ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাই: কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩রংপুরে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ঘেরাও করে মারধরের চেষ্টাহরমুজে চলাচলে যেসব দেশের জাহাজকে অনুমতি দিল ইরানসীতাকুণ্ডে ইসলামী বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন মহাসড়কে অবৈধ পার্কিংবিরোধী অভিযানইনানীতে ভাড়া বাসায় মিলল সি পার্লের স্পা কর্মীর ঝুলন্ত মরদেহশিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবনের দুয়ার, যেতে পারবে যারা
বিজ্ঞাপন

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসা ফিরেছেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসা ফিরেছেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

দুই সপ্তাহেরও বেশি সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি গুলশানের নিজ বাসভবনে ফেরেন।

দলীয় সূত্র জানায়, গত ২১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে হঠাৎ অসুস্থ বোধ করলে ড. মঈন খানকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির খবর পেয়ে ওই রাতেই হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা পরিচালিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, ড. মঈন খানের শারীরিক অবস্থা বর্তমানে অনেকটা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আরও কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

দল ও পরিবারের পক্ষ থেকে তার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...