বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদির সবচেয়ে বড় বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলাঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আসছে শিগগিরইনিখোঁজের চার দিন পর বাগানে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহনির্বাচন অফিসে সেবা গ্রহীতাকে দরজা বন্ধ করে মারধরের অভিযোগসিলেটে সবুজ উইকেট, বদলে যাচ্ছে বাংলাদেশের পরিকল্পনা?ভ্রাম্যমাণ আদালতে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে পিটিয়ে পুলিশে দিল জনতানওগাঁয় ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাই: কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩রংপুরে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ঘেরাও করে মারধরের চেষ্টাহরমুজে চলাচলে যেসব দেশের জাহাজকে অনুমতি দিল ইরানসীতাকুণ্ডে ইসলামী বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন মহাসড়কে অবৈধ পার্কিংবিরোধী অভিযান
বিজ্ঞাপন

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ স্বাধীন তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ স্বাধীন তদন্তের দাবি

ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স বলেছে, বিভিন্ন সময়ে নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও অনিয়মের নানা অভিযোগ ওঠা এবং বারবার দাবি জানানো সত্ত্বেও সুষ্ঠু ও কার্যকর তদন্তে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। ক্রিকেটসহ যে কোনো কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি ও নিপীড়নের মতো ঘটনা শুধু কর্মপরিবেশকেই ক্ষতিগ্রস্ত করে না; বরং নারীদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস এবং পেশাগতভাবে এগিয়ে যাওয়ার পথেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স মনে করে, একজন নারী ক্রিকেটারের মূল্যায়ন হতে হবে অবশ্যই তাঁর যোগ্যতা, পরিশ্রম ও মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে। কোনো ধরনের হয়রানি, ক্ষমতার অপব্যবহার কিংবা অনৈতিক প্রস্তাবের মাধ্যমে একজন খেলোয়াড়ের ক্রীড়াজীবন নিয়ন্ত্রিত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিটি নারী ক্রিকেটারের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...