শ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতা, ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা: রিজভী

আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি প্রকাশের প্রসঙ্গে রিজভী বলেন, এটি ফ্যাসিবাদের সঙ্গে তাদের গোপন সম্পর্কের প্রমাণ। তার দাবি, শ্রমিক আন্দোলনের সংকট নিরসন হয়েছে; এখন যা হচ্ছে, তা ‘ফ্যাসিবাদী রাজনীতি’। তিনি আরও বলেন, উসকানি দিয়ে উত্তেজনা তৈরি করে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করলে কেউই লাভবান হবে না।
সরকার ও জনগণ প্রস্তুত আছে জানিয়ে রিজভী বলেন, কোনো অরাজকতার সুযোগ নেই; জনগণই তা প্রতিহত করবে। ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত কর্মসূচির নিরাপত্তাও জনগণ দেবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সাত দিনের কর্মসূচি নিয়েছে। আগামীকাল শনিবার রাজধানীসহ সারা দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা (র্যালি) হবে। সকাল সাড়ে আটটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন।

