নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে যা বলা হয়েছে

আখিরাতে প্রথম হিসাব হবে নামাজের: কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে এই নামাজের মাধ্যমেই এবং এর ওপর ভিত্তি করেই অন্যান্য আমলের বিচার নির্ধারিত হবে। আবু হুরায়রা (রা.) বলেন—আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, ‘কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি তা সঠিক বলে গণ্য হয়, তবে সে হবে কল্যাণপ্রাপ্ত ও সফলকাম। আর যদি তা সঠিক বলে গণ্য না হয়, তবে সে হবে বিফল ও ক্ষতিগ্রস্ত।’ (জামে তিরমিজি: ৪১৩)
নামাজে অবহেলার পরিণতি: রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, তার জন্য নামাজ কিয়ামতের দিন নুর ও দলিলরূপে আত্মপ্রকাশ করবে। আর যে ব্যক্তি তা সঠিকভাবে পালন করবে না, কিয়ামতের দিন তার পক্ষে কোনো নুর থাকবে না, দলিলও থাকবে না আর সেদিন তার নাজাতের কোনো উপায় থাকবে না। সেদিন সে কারুন, ফেরাউন, হামান ও উবাই ইবনে খালাফের সঙ্গে থাকবে।’ (মুসনাদ আহমাদ: ৬৫৭৬)

