রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কচাকাটা কলেজে চার পদে নিয়োগ নিয়ে বিতর্ক, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবিপুরো উপজেলায় যমজ দুই বোন পেলেন জিপিএ-৫রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় ৪ দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার হাফিজরোগী নিয়ে হাসপাতালে ঢুকতেই দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ডবিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে: এ টি এম আজহারসাজেকে দ্বিতীয় দিনের মতো জেএসএস-ইউপিডিএফ গোলাগুলিপিএসসির সদস্য ড. শামীমার শপথআপনি কোথাও পালাতে পারবেন না—রামলীলা থেকে মোদিকে রাহুলের হুঁশিয়ারি১২০০ টাকা নিয়ে বিরোধে ঝিনুককে হত্যা, মরদেহ ফেলা হয় ২০০ কিমি দূরেস্বাস্থ্যসেবায় কর্মরত ডাক্তার-ফার্মাসিস্ট-নার্সদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন: ড. জাকির
বিজ্ঞাপন

‘বোনকে ধর্ষণ করেছে, আবার মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম
‘বোনকে ধর্ষণ করেছে, আবার মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে’

‘ওরা আমার বোনকে ধর্ষণ করেছে, আবার মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আমরা ফাঁসি চাই।’—কান্নাজড়িত কণ্ঠে এভাবেই বিচার দাবি করছিল অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সহপাঠী মিম আক্তার। ধর্ষণের অভিযোগে করা মামলার বাদীপক্ষকে হুমকি দেওয়ার প্রতিবাদে এবং বিচারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লালমনিরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ক্লিনিক পরিচালক ইউসুফ আলীর সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ইউসুফ আলী কারাগারে থাকলেও মামলার বাদীপক্ষ যাতে আদালতে সাক্ষ্য দিতে না পারে, সে জন্য তার পরিবারের সদস্য ও সহযোগীরা ভয়ভীতি দেখাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন। আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ তাদের।

শিক্ষার্থীরা জানায়, পুলিশ সুপারের কাছে দেওয়া স্মারকলিপিতে তারা দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে মামলার বাদীপক্ষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা।

অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...