আপত্তিকর ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি বললেন এমপি আজিজ

হত্যা মামলায় ছেলে গ্রেপ্তারের পর নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের তিনটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন ভিডিও ছড়িয়ে পড়ায় এলাকায় তাকে নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে ভিডিও ভাইরালের পর এমপি আজিজের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এআইসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ভিডিওগুলো তৈরি করা হয়েছে। এসব ভিডিওর কোনো সত্যতা নাই।
এমপি আব্দুল আজিজ এশিয়া পোস্টকে বলেন, ভিডিওগুলো সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। আমার রাজনৈতিক একটি প্রতিপক্ষ আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এখন ইন্টারনেটের যুগ, এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করা যায়। প্রতিপক্ষ আমার সুনাম ও সুখ্যাতি নষ্ট করা জন্য এগুলো তৈরি করছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের তিনটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এমপি আব্দুল আজিজ একটি ঘরে খাটের ওপর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছেন। আর একজন নারী কণ্ঠে বিভিন্ন অশ্লীল কথাবার্তায় তাকে সঙ্গ দিচ্ছেন।

