নিরাপত্তা সংকটের কথা জানাল শাকিলের পরিবার, পুলিশ দিতে বললেন পুতুল

গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম ১৪ অক্টোবর রাতে এক হামলায় গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে মৃত্যুবরণ করেন। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন।
এদিকে শাকিল হত্যা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্তে অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। মামলাটি তদন্ত করছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শাকিলের পরিবারের নিরাপত্তা সংকটের বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল হাসান বলেন, পরিবারের সদস্যরা প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে নিরাপত্তার সংকটের কথা বলেছেন। প্রতিমন্ত্রী মহোদয় এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। ওই এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হবে। প্রয়োজন হলে বাড়িতেও পুলিশ মোতায়েন করা হবে।

