সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে বাড়ি-ফ্ল্যাটের মালিকদের সতর্ক করল প্রশাসনঅপরাধী ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ-হংকং চুক্তি অনুমোদন‘প্রিয়’ খুলনার বিপক্ষে এবারও আল-আমিনের সেঞ্চুরি, আসাদুজ্জামানের পাঁচমানিক পশারীর দাফনে বাধা, জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদপদ্মা সেতু চালুর পর টানা পাঁচ বছর লোকসানে বিআইডব্লিউটিসিফিনল্যান্ডে এনসিপির অভিযোগের পর শেখ হাসিনার সেমিনার বানচালসকালে জামায়াত নেতা, বিকেলে বিএনপি নেতা—এক সড়কের দুই উদ্বোধন‘মাদকাসক্ত’ ছেলের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন মাএইচএসসির ফল বিপর্যয়, অধ্যক্ষের পদত্যাগ দাবি অভিভাবকদেরএক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে চলছিল দুটি মোটরসাইকেল, সংঘর্ষে নিহত ২
বিজ্ঞাপন

জাল ফেললেও নদীতে মিলছে না মাছ, খালি হাতে ফিরছেন জেলেরা

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম
জাল ফেললেও নদীতে মিলছে না মাছ, খালি হাতে ফিরছেন জেলেরা

মা ইলিশ প্রজনন সুরক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাত থেকে পদ্মা নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ীর বিভিন্ন ঘাট ও মাছের আড়তে ইলিশ আসতে শুরু করলেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ মাছ। এতে চরম হতাশ হয়ে পড়েছেন জেলেরা। নদীতে মাছ কম ধরা পড়ায় আড়তগুলোতে নেই আগের মতো হাঁকডাক। অন্যদিকে সরবরাহ কম থাকায় বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ।

শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাট মাছবাজারের বিভিন্ন আড়ত ঘুরে দেখা যায়, সামান্য কিছু জেলে মাছ নিয়ে ঘাটে ফিরছেন; অনেকেই ফিরছেন প্রায় খালি হাতে। আড়তে ইলিশের সরবরাহ কম থাকায় ক্রেতাদের চড়া দামে মাছ কিনতে হচ্ছে। বাজারে বর্তমানে বড় ইলিশ প্রতি কেজি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা এবং ছোট ইলিশ ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তগুলোতেও তুলনামূলক কম ইলিশ দেখা গেছে। সেখানে বড় ইলিশ প্রতি কেজি প্রায় ৩ হাজার ৫০০ টাকা এবং ছোট ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকার জেলে মসকুল বলেন, রাত ১২টার পর থেকেই মাছ ধরতে নদীতে নেমেছি। কিন্তু তেমন মাছ পাইনি। মাত্র ১ হাজার ৩০০ টাকার মাছ বিক্রি করতে পেরেছি।

একই এলাকার আরেক জেলে সরকত বলেন, ২২ দিন পর নদীতে নেমেছি। কিন্তু পদ্মায় মাছ নেই বললেই চলে। প্রায় খালি হাতে ফিরে আসতে হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...