সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা শেষে সরগরম মাছঘাট, কমেনি ইলিশের দাম

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পিএম
নিষেধাজ্ঞা শেষে সরগরম মাছঘাট, কমেনি ইলিশের দাম

তবে নদীতে ইলিশের প্রাচুর্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন হরিণা মাছঘাটের প্রবীণ ব্যবসায়ী সিরাজুল ইসলাম সৈয়াল। তিনি বলেন, বছরের এই সময়ে নদীতে ইলিশে ভরপুর থাকার কথা। কিন্তু এবার সেই চিত্র দেখা যাচ্ছে না। তাঁর অভিযোগ, নিষেধাজ্ঞার সময় একশ্রেণির জেলে মা ইলিশ শিকার করায় প্রত্যাশিত সুফল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রশাসন তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জাটকা ও মা ইলিশ রক্ষায় সরকারের দুটি অভিযান কঠোরভাবে বাস্তবায়িত হওয়ায় জেলেরা এর সুফল পাচ্ছেন। ইলিশের পাশাপাশি পাঙাশও পাওয়া যাচ্ছে। পাঙাশের উৎপাদন ও বংশবিস্তার বাড়াতে সরকারিভাবে কার্যকর প্রকল্প নেওয়া হলে এ মাছও ইলিশের মতো জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তিনি বলেন, নদীর মৎস্যসম্পদ রক্ষায় জেলেদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...