শ্রমিক আন্দোলনে ইটের আঘাতে বিকেএসপির শিক্ষার্থী আহত

আহত শিক্ষার্থী নুরুজ্জামান সামির বাবা ইউসুফ রানা এশিয়া পোস্টকে জানান, সোমবার সকালে যথাসময়ে স্কুলে যায় তার ছেলে সামি। সাড়ে ১১টার দিকে স্কুল ছুটি হয়, শ্রমিক অসন্তোষের কারণে তাদের স্কুলের ভেতর আটকে রাখা হয়েছিল। চাচা রফিকুল ইসলাম সামিকে সঙ্গে নিয়ে স্কুল থেকে বেরিয়ে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন। এসময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে তার ছেলে নুরুজ্জামান সামি মাথায় গুরুতর আঘাত পান।
তিনি আরও বলেন, পরে সামিকে উদ্ধার করে স্থানীয় নাসির উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সামির মাথার ক্ষতস্থানে চারটি সেলাই দেওয়া হয়েছে।
চিকিৎসকের বরাতে তিনি জানান, সামি বর্তমানে শঙ্কামুক্ত আছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

