এইচএসসিতে বরিশাল বোর্ডে সর্বনিম্ন পাসের হার ঝালকাঠিতে

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ঝালকাঠি জেলার ৩১টি কলেজ থেকে ৪ হাজার ৬৯৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ৪৫৭ জন। অনুপস্থিত ছিলেন ২৪২ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৬৫৩ জন। অকৃতকার্য হয়েছেন ২ হাজার ৮০৪ জন।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৪৯৮ জন এবং মেয়ে ১ হাজার ১৫৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন। তাঁদের মধ্যে মাত্র ছয়জন ছেলে।
সারাদেশ থেকে আরও পড়ুন

