শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রীঅস্ট্রেলিয়াকে উড়িয়ে চূড়ায় দক্ষিণ আফ্রিকাশরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশমিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার ৮অস্ট্রেলিয়াকে হারিয়ে এক দশক পর টেস্টে শীর্ষে দক্ষিণ আফ্রিকাভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীনিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসিতাহসিফ হত্যা মামলায় পাঁচ প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশশিশুসহ ১৮ তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যাস্বৈরাচারের দোসররা এখনও ঘাপটি মেরে আছে: সমাজকল্যাণ মন্ত্রী
বিজ্ঞাপন

নীলফামারীর ১১ কলেজে ১১৫ শিক্ষার্থী, পাস করেননি কেউ

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম
নীলফামারীর ১১ কলেজে ১১৫ শিক্ষার্থী, পাস করেননি কেউ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারীর ১১টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আট জেলার ৪৯টি কলেজে পাসের হার শূন্য। গত বছরের তুলনায় এবার শূন্য পাসের কলেজের সংখ্যা বেড়েছে ছয়টি। বোর্ডে মোট ২৯০ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে নীলফামারী জেলার পরীক্ষার্থী ১১৫ জন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...