শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অন্তর্বর্তী সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রীঅস্ট্রেলিয়াকে উড়িয়ে চূড়ায় দক্ষিণ আফ্রিকাশরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশমিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার, গ্রেপ্তার ৮অস্ট্রেলিয়াকে হারিয়ে এক দশক পর টেস্টে শীর্ষে দক্ষিণ আফ্রিকাভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীনিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসিতাহসিফ হত্যা মামলায় পাঁচ প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশশিশুসহ ১৮ তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যাস্বৈরাচারের দোসররা এখনও ঘাপটি মেরে আছে: সমাজকল্যাণ মন্ত্রী
বিজ্ঞাপন

প্রয়োজনে আন্দোলন আরও কঠোর হবে, আপসের সুযোগ নেই: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম
প্রয়োজনে আন্দোলন আরও কঠোর হবে, আপসের সুযোগ নেই: জামায়াত আমির

কৃষি খাতের দুরবস্থার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, কৃষক সার পাচ্ছেন না। অথচ নতুন করে সার ডিলার নিয়োগে ২০, ২৫ ও ৩০ লাখ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে হইচই ও সংঘর্ষ হচ্ছে, প্রাণহানির ঘটনাও ঘটছে। কিন্তু কৃষকের সারপ্রাপ্তি নিশ্চিত হচ্ছে না।

তিনি বলেন, জুলাই আন্দোলনসহ গত সাড়ে ১৫ বছরে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। আমরা প্রিয় হাদি হত্যারও বিচার চাই। সরকারি দলের চাঁদাবাজদের হাত থেকে মানুষকে মুক্ত করা, জনগণের অর্থ লুটপাট ও বিদেশে পাচার বন্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এসব দাবি কোনো দল বা জোটের একক দাবি নয়, দেশের প্রতিটি মানুষের বাঁচা-মরার প্রশ্ন। জনগণ আমাদের সঙ্গে রয়েছে। রাজপথে হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতি ও সমর্থন সেই বার্তাই দিচ্ছে।

প্রয়োজনে খুলনা থেকে ঢাকামুখী কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তখন গ্রামবাংলার প্রতিটি ঘর থেকে মানুষকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ১১ দলের বিজয় নয়, আমরা চাই বাংলাদেশের জনগণের বিজয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

তিনি জানান, ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া এটি ১১ দলীয় ঐক্যের তৃতীয় লংমার্চ। এর আগে শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি এবং মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুর জেলা স্কুল মাঠ পর্যন্ত দুটি লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এবারের কর্মসূচি কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। সমাবেশের শেষ পর্যায়ে তিনি বলেন, জুলুমবাজদের পতন হবে, জনগণের বিজয় হবে। এই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।

১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটির খুলনার আহ্বায়ক ও খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে পথসভায় সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, ড. শফিকুল ইসলাম মাসুদ, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, এনসিপির আবদুল হান্নান মাসউদ, ঢাকা মহানগর জামায়াতের আমির সেলিম উদ্দিন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কয়রা-পাইকগাছা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...