বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

‘ভুল বুঝতে পেরেছি’, ৯৫ বছরের বাবাকে ঘরে ফিরিয়ে নিলেন বড় ছেলে

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৭ এএম
‘ভুল বুঝতে পেরেছি’, ৯৫ বছরের বাবাকে ঘরে ফিরিয়ে নিলেন বড় ছেলে

জমিজমা সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়ার পর বাড়ি থেকে বিতাড়িত হওয়ার অভিযোগ উঠেছিল ৯৫ বছর বয়সি হাজী শামসুল হক মোল্লার। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাবাকে নিজ বাড়িতে ফিরিয়ে নিয়েছেন তার বড় ছেলে। একই সঙ্গে বাবার মৃত্যুর আগ পর্যন্ত নিজের কাছে রেখে দেখাশোনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

এর আগে, মঙ্গলবার (৩ নভেম্বর) বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের পর বাড়ির পাশের একটি গাছের নিচে আশ্রয় নিতে হয়েছিল বৃদ্ধ শামসুল হককে। বিষয়টি জানার পর উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

শামসুল হক মোল্লা উপজেলার উত্তর হিরণ গ্রামের ওমেদ আলী মোল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর দুই ছেলে ও চার মেয়ে। বড় ছেলে আজিজুল হক পেশায় ফেরিওয়ালা। ছোট ছেলে রেয়াজুল মোল্লা বাসের চালকের সহকারী। চার মেয়ের মধ্যে মায়া, সাবিনা ও সালমা বেগম বিবাহিত। ছোট মেয়ে কাজুলী বেগম শারীরিক প্রতিবন্ধী।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন শামসুল হক মোল্লার দুই ছেলে ও চার মেয়েকে তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে সন্তানদের সঙ্গে কথা বলে বাবার ভরণ-পোষণ ও দেখাশোনার দায়িত্ব নেওয়ার নির্দেশনা দেন তিনি। পরে বড় ছেলে আজিজুল হক মোল্লা বাবার দায়িত্ব নিতে সম্মত হন।

স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগে জমিজমা বিক্রি করে হজ পালন করেন শামসুল হক। এ সময় অবশিষ্ট জমিজমাও সন্তানদের মধ্যে ভাগ করে দেন। অভিযোগ রয়েছে, সম্পত্তি ভাগ করে দেওয়ার পর থেকেই সন্তানদের অনেকেই তার খোঁজখবর ও দেখাশোনায় তেমন আগ্রহ দেখাননি।

গত কয়েক দিন বড় মেয়ে মায়া বেগমের বাড়িতে ছিলেন শামসুল হক। মঙ্গলবার সকালে মায়া তাকে দুই ভাইয়ের বাড়িতে নিয়ে গেলে ভাই ও তাদের স্ত্রীরা মিলে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ ওঠে। পরে বাড়ির পাশের একটি গাছের নিচে আশ্রয় নিতে হয় তাকে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...