‘হোতা’ পদ্মা ডিপোর ব্যবস্থাপক

ডিপোতেই ঢোকেনি লরি
পদ্মা অয়েল পিএলসির অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, ১১ মার্চ পদ্মা অয়েলের নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে (জেট এ-১) চারটি লরি ৭২ হাজার লিটার জেট ফুয়েল নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুর্মিটোলা এভিয়েশনে যাওয়ার সময় পাচার করা হয়। যদিও নিবন্ধন বইয়ে লরিগুলোর ঢোকার ও বের হওয়ার সময় লেখা আছে। জেট ফুয়েল গ্রহণের নথিতেও রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সই। তবে বাস্তবে লরিগুলো ডিপোতে ঢোকেনি। অর্থাৎ ৭২ হাজার লিটার তেল গায়েব করে দেওয়া হয়েছে।
সূত্র জানায়, গোদনাইল ডিপো থেকে জেট ফুয়েল নিয়ে ট্যাংকলরি কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে পৌঁছায়। এরপর প্রতিটি গাড়ির তথ্য প্রধান ফটকে থাকা নিবন্ধন বইয়ে সংরক্ষণ করা হয়। নির্দিষ্ট কর্মকর্তা গাড়ির প্রতিটি চেম্বারের ডিপ বা গভীরতা মেপে জ্বালানির পরিমাণ নিশ্চিত করেন। এভিয়েশন ফুয়েল স্টক ট্রান্সফার অ্যাডভাইস নোট এবং রিলিজ সার্টিফিকেটে (এএসটিআর) সই করে তেল গ্রহণ দেখানো হয়।

