মাছ চুরির অভিযোগে ১৩ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন

দিনাজপুরের হাকিমপুরে মাছ চুরির অভিযোগে নাঈম হোসেন (১৩) নামে এক শিশুকে হাত-পা দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় বিপ্লব হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় গ্রেপ্তারকৃত বিপ্লবকে দিনাজপুরে আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার বোয়ালদাড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিপ্লব হোসেন ওই গ্রামের সায়েদ আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর (রোববার) রাতে বোয়ালদাড় গ্রামের একটি পুকুরে মাছ চুরির অভিযোগে শিশু নাঈমকে হাত-পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় পুকুরের মালিক সাখাওয়াত হোসেনসহ কয়েকজন জড়িত বলে অভিযোগ রয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

