ঠাকুরগাঁওয়ের হাসপাতাল: শয্যা নেই, গাছতলায় দেওয়া হচ্ছে শিশুদের চিকিৎসা

প্রায় একই অভিযোগ করেন, ভূল্লী উপজেলার রুমা। দুই বছর বয়সী ছেলেকে নিয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে আছেন। শিশুটির ১০-১২ দিন জ্বর। রুমা বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বিনা মূল্যে কোনো ওষুধ পাননি। হাসপাতালে আসার আগে ১ হাজার ৩০০ টাকার ওষুধ কিনেছিলেন। চিকিৎসকেরা সেগুলো বাদ দেওয়ার পর নতুন করে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকার ওষুধ কিনতে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিশুর বাবা জানান, তাঁর ১৫ মাস বয়সী মেয়েকে সোমবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালে আনেন। ব্যবস্থাপত্র অনুযায়ী দুটি ক্যানুলা কিনে আনলেও একটি শিশুর জন্য ব্যবহারের পর আরেকটি ক্যানুলা এবং নতুন টেপ হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের কাছে রেখে দেয় বলে তাঁর অভিযোগ। পরে টেপ চাইলে নেই বলে জানানো হয়। ইনজেকশনসহ প্রয়োজনীয় সামগ্রীও বাইরে থেকে কিনতে হচ্ছে। শৌচাগার ও ওয়াশরুমের পরিবেশও অত্যন্ত নোংরা বলে অভিযোগ করেন তিনি।

