সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভীইরানে শিগগিরই পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, টাকার কার্লসনের দাবিসিরাজগঞ্জের নিখোঁজ বৃদ্ধকে ফেরাল ফকিরহাট প্রশাসনগাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের তিন মামলা, আসামি ৩৬০০কুমিল্লায় ডাকাতি-চুরির আসামিসহ গ্রেপ্তার ১৪পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৭২ কেজির দুই কাতল ও বাঘাইড়ধর্ষণ ও হত্যার পর রেললাইনে ফেলে দেন তরুণীর মরদেহ, অবশেষে যুবকের মৃত্যুদণ্ডমৌলভীবাজারে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তারসার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধনবাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ: সংস্কার নাকি দীর্ঘমেয়াদি রূপান্তর রোডম্যাপ প্রয়োজন
বিজ্ঞাপন

রিভিউ নিয়ে শান্তকে ফেরাল ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম
রিভিউ নিয়ে শান্তকে ফেরাল ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ

প্রথম দিনের দ্বিতীয় সেশনের লাইভ আপডেটে সবাইকে স্বাগতম। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা খুব একটা স্বস্তির হয়নি। দলীয় ৯ রানেই জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান (৭)। এরপর সাদমান ইসলামের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন মুমিনুল হক। তবে ২৮ রান করে জোমেল ওয়ারিকানের শিকার হন তিনি।

দুই উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখেছেন সাদমান। ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৮ রান। পাঁচটি চারে ৮৪ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত সাদমান। তাঁর সঙ্গে ২২ বলে ১৬ রান করে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৩০ রান। এখন দেখার, দ্বিতীয় সেশনে এই জুটি বাংলাদেশকে কতটা এগিয়ে নিতে পারে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...