উইকেটের খোঁজে বাংলাদেশ

তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের কল্যাণে সিলেট টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ৩ উইকেট তুলে নিয়ে প্রথম সেশন নিজেদের করে নেয় স্বাগতিকেরা। কিন্তু সেই ধাক্কা সামলে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এই রিপোর্ট লেখার সময় চতুর্থ উইকেটের ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গো। দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। তাঁদের দারুণ ব্যাটিংয়ে উইকেটের অপেক্ষা বাড়ছে বাংলাদেশের।
খেলাধুলা থেকে আরও পড়ুন

