বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এই মহিলা আমার স্ত্রী নন, সাবেক জামায়াত নেতার স্ত্রী: গোলাম মাওলা রনিস্ট্রাইকার বিশ্বনাথ, ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশে চমকসেনাদের ক্যাটওয়াক প্রশিক্ষণ নিয়ে সমালোচনার মুখে দ. কোরিয়ার বাহিনীনারী সেজে প্রেম-ব্ল্যাকমেইল, প্রেমের অভিনয় করে প্রতারক ধরল পুলিশশিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রীআইসিএপিপির ভাইস চেয়ারপারসন হলেন জবিউল্লাহরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা নিয়ে ইমামদের সঙ্গে মতবিনিময়ঐতিহাসিক সেঞ্চুরিতে আইসিসির সেরাদের তালিকায় বাংলাদেশের মোস্তারিএনসিপি ছাড়ার ৪ কারণ জানালেন সামান্তা শারমিনহৃদরোগীদের সুস্থতায় পুনর্বাসন মডেল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন

চমক নিয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম
চমক নিয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে বড় চমক দিয়েছে বাংলাদেশ। রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে আজ দেখা যাবে আক্রমণভাগে। দলের মূল সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলবেন এই ডিফেন্ডার। একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলারও।

৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছেন কোচ। আক্রমণভাগের দুই প্রান্তে বিশ্বনাথের সঙ্গী ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন। লেফট উইংয়ে খেলবেন ফাহিম, রাইট উইংয়ে রাকিব। মাঝমাঠে অভিজ্ঞ জামাল ভূঁইয়ার সঙ্গে আছেন কানাডাপ্রবাসী শমিত শোম। তাঁদের সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন তারিক কাজী।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...