বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দফায় দফায় গ্যাস-জ্বালানির মূল্যবৃদ্ধিতে মানবাধিকার পরিষদের ক্ষোভ৬ শিক্ষার্থী, ১১ শিক্ষক–কর্মচারী: সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড—সাজা ঘোষণা ৯ নভেম্বরবৈধ কাগজপত্র না থাকায় যশোরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ড ভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪কুমিল্লা সীমান্তে ৬৪ লাখ টাকার ভারতীয় বাজি জব্দটেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, আটক ৫৭: আইএসপিআরমুজিবনগর স্মৃতিসৌধে রাতে জ্বলে না আলো, থাকে না পুলিশটেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৫৭ জনকে উদ্ধারমালয়েশিয়ায় কর্মী যাবেন ডিসেম্বর থেকে, আগে যাবেন যারা
বিজ্ঞাপন

আফগানিস্তানের কাছে ফের ধরাশায়ী বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
আফগানিস্তানের কাছে ফের ধরাশায়ী বাংলাদেশ

২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১০.১ ওভারে ৬ উইকেটে ৪১ রানে পরিণত হয় দলটি। একপ্রান্তে আগলে রেখে খেলতে থাকেন এসকে জারিফ সিয়াম। সপ্তম উইকেটে অনিকের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন সিয়াম। তবে এই জুটি ভাঙতেই মুহূর্তে শেষ হয়ে যায় বাংলাদেশ। ২২ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ২৫.৫ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় দলটি।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করেন এসকে জারিফ সিয়াম। ৫৮ বলের ইনিংসে মেরেছেন ৬ চার। আফগানিস্তানের আমির হামজা, নূর আলী, সামি মুবরেজ প্রত্যেকেই তিনটি করে উইকেট নিয়েছেন। এক উইকেট নিয়েছেন আফগান অধিনায়ক সোহেল। ৯৭ বলে ৮৩ রান করে আফগানিস্তানের মিডল অর্ডার ব্যাটার হয়েছেন ম্যাচসেরা।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...