চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজ।
সভায় সমিতির সহসভাপতি অধ্যাপক ফজলুল কাদের চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য মিজানুর রহমান সেলিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক হোসাইনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেল, তথ্য, গবেষণা ও সেমিনারবিষয়ক সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন জনি এবং নির্বাহী সদস্য মুহাম্মদ আবু সালেহ উপস্থিত ছিলেন।
সভায় শুরুতেই আগের সভার কার্যবিবরণী উপস্থাপন করা হয়। আলোচনা ও পর্যালোচনা শেষে তা অনুমোদন দেওয়া হয়।
পরে সমিতির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন এবং রজতজয়ন্তী স্মারক ‘বন্ধন’ প্রকাশনা সংক্রান্ত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। আলোচনা শেষে সংশ্লিষ্ট হিসাবও অনুমোদন করা হয়।
এ ছাড়া সমিতির নতুন জীবন সদস্য সংগ্রহ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কার্যনির্বাহী কমিটির সদস্যদের কার্যক্রম পর্যালোচনা করে সদস্য সংগ্রহে আরও সক্রিয় হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।


