শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে রাজপথে ১১-দলীয় ঐক্য, কঠোর বার্তা জামায়াত আমিরেরগাছের গায়ে পেরেকের অত্যাচার বন্ধে ব্যতিক্রমী উদ্যোগইতালিতে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক-শিক্ষার্থীদের ধর্মঘটডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্তময়মনসিংহ বোর্ডে যে ১৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউশত্রুর হামলার জবাব দিতে কোনো ভৌগোলিক সীমানা মানা হবে না: মোজতবা খামেনিনারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে: আবু হানিফসাংবাদিক নিধিকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীসুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহতদেশে পৌঁছেছে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত দুই প্রবাসীর মরদেহ
বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে ভরাডুবি, ফেল ৭২৪

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম
সোহরাওয়ার্দী কলেজে এইচএসসির ফলাফলে ভরাডুবি, ফেল ৭২৪

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র উঠে এসেছে। পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৯১৫ জন শিক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৭২৪ জন। কলেজটির পাসের হার ৬৩ দশমিক ৪৫ শতাংশ। অন্যদিকে, জিপিএ-৫ অর্জন করেছেন মাত্র তিনজন শিক্ষার্থী।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ বছর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৯৩৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৯১৫ জন। উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী। বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ব্যবসায় শিক্ষা বিভাগে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা সর্বাধিক।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ৫৫৬ জন এবং ফেল করেছেন ৩৫৪ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন দুজন শিক্ষার্থী। মানবিক বিভাগে পাস করেছেন ৩৯৬ জন, অকৃতকার্য হয়েছেন ২৪৪ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন শিক্ষার্থী। অন্যদিকে, বিজ্ঞান বিভাগে পাস করেছেন ২৬৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ১২৬ জন শিক্ষার্থী।

সামগ্রিক ফলাফলে পাসের হার তুলনামূলক কম এবং জিপিএ-৫ এর সংখ্যা মাত্র তিন হওয়ায় কলেজটির শিক্ষার মান ও ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে রহিমা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, ঐতিহ্যবাহী এমন একটি কলেজে ১ হাজার ৯৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ১ হাজার ২১৫ জন এবং জিপিএ-৫ কীভাবে মাত্র ৩ জন পায় এটা খুবই উদ্বেগের বিষয়। যেখানে ঢাকা কলেজ থেকে ১ হাজার ১৩৬ জন পরীক্ষা দিয়ে পাস করে ১ হাজার ১২৯ জন এবং জিপিএ-৫ পায় ৬৮৮ জন, সেখানে সোহরাওয়ার্দীতে মাত্র ৩ জন। ঢাকা কলেজের শিক্ষকরাও বিসিএস ক্যাডার, এখান কার শিক্ষকরাও বিসিএস ক্যাডার। তারও যে সুযোগ-সুবিধা পায় এখান কার শিক্ষকরাও একই সুযোগ-সুবিধা পায়। এখানে লেখাপড়ার মান দিন দিন হারিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...