বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গণমাধ্যমকর্মীর ওপর চড়াও হলেন পরীমনি, করলেন গালিগালাজ‘এত ঋণ কীভাবে শোধ করিমো, মেয়ের স্বর্ণই-বা কীভাবে দিমো’প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে কঠোর নিরাপত্তা, উদ্বোধন হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যানছয় ম্যাচে নেই গোল-অ্যাসিস্ট, ভিনিসিয়ুসকে নিয়ে চিন্তায় রিয়ালট্রাম্পের প্রতিশ্রুতি বনাম বাস্তবতা: ক্ষমতাসীন রিপাবলিকানদের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যেহত্যাচেষ্টা মামলা: ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনিবাড়ির পাশে পড়েছিল মেয়ের নিথর দেহ, দেখে জ্ঞান হারালেন বাবাউইকেটের খোঁজে বাংলাদেশমাছ চুরির অভিযোগে ১৩ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন
বিজ্ঞাপন

দিল্লিতে তিনতলা ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা বহু মানুষের

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম
দিল্লিতে তিনতলা ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা বহু মানুষের

ভারতের রাজধানী নয়াদিল্লির পুরোনো দিল্লির চাওড়ি বাজার এলাকায় নির্মাণাধীন তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে (৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৫০ মিনিটে চাওড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারায় ভবনধসের খবর পাওয়া যায়। খবর পেয়ে অন্তত ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এর মধ্যে পানিবাহী গাড়ি ও উদ্ধারকারী যানও রয়েছে।

এদিকে, কয়েক দিন আগেই উত্তর-পূর্ব দিল্লিতে একটি ভবনের দুটি ছাদ ধসে দুজনের মৃত্যু হয়েছিল। মিলন গার্ডেন এলাকায় পুরোনো একটি বাড়ির ওপর নতুন তলা নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজ চলাকালে বাড়িটির পুরোনো ছাদের একটি অংশ ভেঙে পড়লে ওপরের অংশটিও ধসে যায়।

এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন চন্দরপাল (৬০) ও বিজয় কুমার (৩৩)। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...