সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথ মঙ্গলবারজবি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা, যৌক্তিক দাবি পূরণের আশ্বাসসৌদির ৪ শহরে হামলার সতর্কতা, আকাশেই ধ্বংসের দাবি হুতির ক্ষেপণাস্ত্ররাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামকেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে পোশাক শ্রমিক নেতাদের বৈঠকবেতন-ভাতার দাবিতে কুড়িগ্রামে মাদ্রাসায় তালা, সুপারসহ দুজন অবরুদ্ধতিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরাখুলনায় নদীর পাড়ে পড়ে ছিল দুই যুবকের গলাকাটা লাশ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

চুয়াডাঙ্গা সদর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে তাৎক্ষণিক বিচারে সামারি ট্রায়াল কোর্টের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে সদর থানাধীন ঈদগাহপাড়ার কবরী রোডের দক্ষিণ প্রান্তের পাকা রাস্তা থেকে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—সাতগাড়ি নতুনপাড়ার মো. ইমান আলীর ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২১), একই এলাকার বিল্লাল শেখের ছেলে আবির শেখ (২৩) এবং সিদ্দিকুর রহমান মুন্নার ছেলে হাসিবুর রহমান হাসিব (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ সিংহ রায়ের নেতৃত্বে একটি দল ঈদগাহপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রাকিবুল ইসলামের পরনে থাকা কালো জিনস প্যান্টের পেছনের ডান পকেট তল্লাশি করে খবরের কাগজে মোড়ানো দুই গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০০ টাকা।

জিজ্ঞাসাবাদে পুলিশকে আবির শেখ জানান যে তিনি মাদক সেবন করেন। অন্যদিকে হাসিবুর রহমান হাসিব মাদক সংগ্রহ করে অন্যদের কাছে সরবরাহ করতেন এবং নিজেও তাঁদের সাথে মাঝে মাঝে মাদক গ্রহণ করতেন বলে স্বীকার করেছেন।

আটকের পর তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সামারি ট্রায়ালের জন্য আদালতে তোলা হয়। বিচারক রাকিবুল ইসলাম রাকিব ও হাসিবুর রহমান হাসিব প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা করেন; অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া আবির শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...