সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এইচএসসির ফল বিপর্যয়, অধ্যক্ষের পদত্যাগ দাবি অভিভাবকদেরএক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে চলছিল দুটি মোটরসাইকেল, সংঘর্ষে নিহত ২৯০ দিনের মধ্যে সাংবাদিক আলিফ হত্যার বিচার শেষ করার দাবিবিশ্বকাপের টিকিটে ১২ কোটির বেশি আবেদন, বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচেও বিপুল আগ্রহদক্ষিণ আফ্রিকার কোচ-ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসিবিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদনফেসবুক ব্যবহার নিয়ে মাদ্রাসা প্রধানদের জরুরি নির্দেশনা দিল অধিদপ্তর২০২৭ সালের সরকারি ছুটির ৭ দিনই শুক্র ও শনিবারশ্রমিকদের উসকানিতে পা না দেওয়ার আহ্বান ডিসি ফরিদারপ্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান
বিজ্ঞাপন

কোটচাঁদপুরে রেললাইনের পাশ থেকে ১ লাখ ৬০ হাজার টাকার উইন সিরেক্স জব্দ

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ এএম
কোটচাঁদপুরে রেললাইনের পাশ থেকে ১ লাখ ৬০ হাজার টাকার উইন সিরেক্স জব্দ

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল নিষিদ্ধ মাদক 'উইন সিরেক্স' (WIN CEREX) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় এক লাখ ৬০ হাজার টাকা।

রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কোটচাঁদপুর থানার সাফদারপুর রেলস্টেশন সংলগ্ন খেলার মাঠের উত্তর পাশে রেললাইনের ধার থেকে এই মাদক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাফদারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কাজী আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ছিল। অভিযান চলাকালে রেললাইনের পাশে একটি সাদা রঙের বাজার করার ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাঁদের।

পরে স্থানীয় লোকজনকে সাক্ষী রেখে ব্যাগটিতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ব্যাগটির ভেতর থেকে ১০০ মিলিলিটারের মোট ৪০ বোতল অবৈধ উইন সিরেক্স সিরাপ পাওয়া যায়। পুলিশ জানায়, জব্দকৃত প্রতি বোতল মাদকের আনুমানিক মূল্য চার হাজার টাকা। সে হিসাবে মোট চার হাজার মিলিলিটার সিরাপের আনুমানিক বাজারদর দাঁড়ায় এক লাখ ৬০ হাজার টাকা।

মাদক উদ্ধারের ঘটনায় সাফদারপুর পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৩৫৫, তারিখ: ১৮/১০/২০২৬) নথিভুক্ত করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ নিয়ে এলাকায় অভিযান জোরদার রাখা হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...