রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কচাকাটা কলেজে চার পদে নিয়োগ নিয়ে বিতর্ক, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবিপুরো উপজেলায় যমজ দুই বোন পেলেন জিপিএ-৫রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় ৪ দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার হাফিজরোগী নিয়ে হাসপাতালে ঢুকতেই দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ডবিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে: এ টি এম আজহারসাজেকে দ্বিতীয় দিনের মতো জেএসএস-ইউপিডিএফ গোলাগুলিপিএসসির সদস্য ড. শামীমার শপথআপনি কোথাও পালাতে পারবেন না—রামলীলা থেকে মোদিকে রাহুলের হুঁশিয়ারি১২০০ টাকা নিয়ে বিরোধে ঝিনুককে হত্যা, মরদেহ ফেলা হয় ২০০ কিমি দূরেস্বাস্থ্যসেবায় কর্মরত ডাক্তার-ফার্মাসিস্ট-নার্সদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন: ড. জাকির
বিজ্ঞাপন

দর্শনায় নারীকে কুপিয়ে জখম: মামলা দায়েরের পর গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ এএম
দর্শনায় নারীকে কুপিয়ে জখম: মামলা দায়েরের পর গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গার দর্শনায় পূর্বশত্রুতার জেরে তহমিনা ওরফে মিনা (৪৩) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর পরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের ভাড়াটিয়া মিনাকে রেলবাজারের ফুলতলা এলাকায় ৫-৬ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাকে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে মিনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

হামলার পরপরই দর্শনা থানা-পুলিশ তৎপর হয়ে অভিযান পরিচালনা করে। ওই রাতেই পাঠানপাড়ার পিয়ার আলীর ছেলে শাহারুলকে (৩৫) আটক করে পুলিশ। এ ঘটনায় রোববার আহত মিনার ভাতিজা দর্শনা শান্তিপাড়ার বাসিন্দা রুবেল আলী বাদী হয়ে ৫-৬ জনকে আসামি করে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাহারুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে, এলাকায় মাদক কারবার সংক্রান্ত অভ্যন্তরীণ কোন্দল থেকেই এ হামলার সূত্রপাত। মিনা নিজে মাদক কারবারের সাথে সম্পৃক্ত এবং অপর এক মাদক কারবারির সঙ্গে বেশ কিছুদিন ধরেই তাঁর বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের আলোচনায় উঠে এসেছে। পুলিশি সঠিক তদন্তের মাধ্যমে সব দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আহত তহমিনার ভাতিজা রুবেল বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালানো হচ্ছে এবং হামলায় জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...