সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিতডাকাডাকিতেও সাড়া নেই, পরে টয়লেটে মিলল কসাইয়ের মরদেহকেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তারফরিদপুরে বিলের পাশ থেকে দুই চোখ ওপড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধারবসতঘরের মেঝেতে ‘জেগে উঠল’ দুই কবর, জমজমাট ঝাড়ফুঁকের আসর১২ কেজির এলপিজি আগেই ২৫০০ টাকায় বিক্রি হচ্ছিল, অভিযোগ আসিফ মাহমুদেরনাহিদ ইসলামের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎবাংলাদেশের ম্যাচের পর দিল্লিতে কেন খেলা হচ্ছে নাভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়সন্তান জন্মের তৃতীয় দিনে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ হারান মা, আইসিইউতে নবজাতক
বিজ্ঞাপন

দামুড়হুদায় দেড় হাজার বস্তা সার জব্দ : গোডাউন সিলগালা

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম
দামুড়হুদায় দেড় হাজার বস্তা সার জব্দ : গোডাউন সিলগালা

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারের নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের গোডাউনে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে পুলিশ। জব্দ করা সারের মধ্যে রয়েছে ৩৭০ বস্তা টিএসপি, এক হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার। অবৈধভাবে সার মজুদের অভিযোগে গোডাউনটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় গোডাউনের মালিক হাসানুজ্জামান নাঈমকে পলাতক আসামি উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় লিখিত এজাহার দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। অন্যদিকে, অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নাঈমের পরিবারের সদস্যকে জামায়াতে ইসলামীর রুকন হিসেবে পরিচয় দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন। গতকাল শনিবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার নতুন হাউলী গ্রামসংলগ্ন এলাকায় নাঈম বীজ ভান্ডারের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে থানা পুলিশ অভিযানের বিষয়টি নিশ্চিত করে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, অবৈধভাবে সার মজুদের অভিযোগে নাঈম বীজ ভান্ডারের গোডাউনে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়েছে। পরে গোডাউনটি সিলগালা করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার বলেন, অবৈধভাবে মজুত করা সারের গোডাউনে পুলিশ অভিযান চালিয়ে দেড় হাজার বস্তা সার জব্দ করেছে এবং গোডাউনটি সিলগালা করেছে। এ সময় তিনি ও কৃষি বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি পুলিশের। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন বলেন, তারা অভিযান পরিচালনা করেননি; পুলিশ অভিযান চালিয়েছে। তিনি সেখানে উপস্থিত ছিলেন। এদিকে, অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সার ব্যবসায়ী হাসানুজ্জামান নাঈমের মা জামায়াতে ইসলামীর রুকন বলে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন। তিনি বলেন, দামুড়হুদা বাজারের সার ব্যবসায়ী নাঈমের গোডাউনে অভিযান চালানোর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মা জামায়াতে ইসলামীর রুকন বলে অপপ্রচার চালানো হচ্ছে। এ প্রচার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। হাসানুজ্জামান নাঈম দামুড়হুদার দশমী গ্রামের মৃত মফিজুল হক ওরফে মফির ছেলে। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে সার মজুতের অভিযোগে উপজেলা কৃষি কর্মকর্তা রাতে দামুড়হুদা মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...