সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিতডাকাডাকিতেও সাড়া নেই, পরে টয়লেটে মিলল কসাইয়ের মরদেহকেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তারফরিদপুরে বিলের পাশ থেকে দুই চোখ ওপড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধারবসতঘরের মেঝেতে ‘জেগে উঠল’ দুই কবর, জমজমাট ঝাড়ফুঁকের আসর১২ কেজির এলপিজি আগেই ২৫০০ টাকায় বিক্রি হচ্ছিল, অভিযোগ আসিফ মাহমুদেরনাহিদ ইসলামের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎবাংলাদেশের ম্যাচের পর দিল্লিতে কেন খেলা হচ্ছে নাভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়সন্তান জন্মের তৃতীয় দিনে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ হারান মা, আইসিইউতে নবজাতক
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ঢাকা বিরিয়ানী হাউজকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম
চুয়াডাঙ্গায় ঢাকা বিরিয়ানী হাউজকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা শহরে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে ঢাকা বিরিয়ানী হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কলেজ রোড, হাসপাতাল রোড ও শহীদ আবুল কাশেম রোড এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্যাস, ওষুধ, খাদ্যপণ্য ও লন্ড্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় হাসপাতাল রোডের মো. আবিল শরীফের মালিকানাধীন ঢাকা বিরিয়ানী হাউজে কাঁচা ও রান্না করা মাংস খোলাভাবে ফ্রিজে সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে বাসি খাবার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। অভিযানকালে লন্ড্রিগুলোকে যথাযথভাবে সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে খাদ্যপণ্য বিক্রেতাদের নিরাপদ ও মানসম্মত খাবার বিক্রির বিষয়ে প্রাথমিক সতর্কতা দেওয়া হয়। এ ছাড়া নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, পণ্য ক্রয়-বিক্রয়ে যৌক্তিক মূল্য বজায় রাখা, প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ ও শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...