লোগো
Advertisement

চুয়াডাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পিএম
Advertisement

চুয়াডাঙ্গা ও জীবননগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন জীবননগর উপজেলার মহানগর উত্তরপাড়ার কামাল উদ্দিনের ছেলে নাসির (২৫) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমুদিয়া নীলার মোড় এলাকার শুকুর আলীর ছেলে ফারুক আলী।

অভিযান চলাকালে নাসিরের কাছ থেকে এক পিস ইয়াবা এবং ফারুক আলীর কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে নাসিরকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

অন্যদিকে, ফারুক আলীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এস এম আশিস মোমতাজ তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও সংবাদ লোড হচ্ছে...