লোগো
Advertisement

আলমডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা, প্রার্থী যিনিই হোন ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পিএম
Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কালিদাসপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন যিনি পান, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নেতারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর আলমডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালন।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল যাকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দিক, তার পক্ষে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং দলের অভ্যন্তরে ঐক্য ধরে রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ঠান্টু ও সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মহসিন ও মোহাম্মদ কারিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুরবান হোসেন ও সাধারণ সম্পাদক ডাক্তার সাফায়েত এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আরও সংবাদ লোড হচ্ছে...