শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মানিক পশারীর দাফনে বাধার ঘটনায় ২৮ নাগরিকের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম
মানিক পশারীর দাফনে বাধার ঘটনায় ২৮ নাগরিকের উদ্বেগ

বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বাধীনতার বিরোধিতা করা দল কোনো পর্যায়ে ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা আর কে নন। যে দলটি একাত্তর সালে শুধু স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতাই করেনি, যার নেতাদের অনেকের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাসহ যুদ্ধাপরাধের অভিযোগ দালিলিকভাবে প্রমাণিত এবং তারা আজ পর্যন্ত সেই অপরাধের দায় স্বীকার বা মুক্তিযুদ্ধে বিরোধিতার জন্য ন্যূনতম প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেনি। মানিক পশারীর সঙ্গে যে কর্মকাণ্ড সংঘটিত হয়েছে তা ফৌজদারি অপরাধের শামিল। যারা এ ধরনের ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তসাপেক্ষে উপযুক্ত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’

পিরোজপুরের জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী মানিক পশারীর মরদেহে গত ২৪ অক্টোবর রাষ্ট্রীয় সম্মান জানানো এবং দাফনে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা বাধা দেন বলে অভিযোগ তোলেন স্বজনরা। পরে পিরোজপুর জেলা পুলিশের সহায়তায় মরদেহ পুলিশ লাইনসে নিয়ে সেখানে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ওই দিন রাত ২টায় পুলিশ পাহারায় নিজ গ্রামে পশারীকে দাফন করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...