শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শুধু কার্ড নয়, কর্মসংস্থান সৃষ্টি করেও আয় বাড়াতে চায় সরকার: ত্রাণমন্ত্রী৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার চালু হচ্ছে: ইউজিসি চেয়ারম্যানইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় জামাইয়ের পর স্ত্রীকেও নামিয়েছেন ট্রাম্প, শিগগির চুক্তির আশামানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে ব্যাগ ছিনতাই, হাসপাতালে ভর্তিমাতারবাড়ী নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে: জামায়াত আমিরছাত্রীরা ‘জয় বাংলা’ স্লোগান লিখে দিল দেয়ালে, ঘটনা খতিয়ে দেখছে পুলিশহেমন্তে যে সহজলভ্য ৫টি সুপারফুড আপনাকে রাখবে চনমনেসামান্তার পদত্যাগে মাহফুজ ও জারার ফেসবুক পোস্টনির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পাওয়ায় শেয়ারবাজারে ধস: ট্রাম্পটেন্ডারে অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগ তুলেছেন স্বাস্থ্য কর্মকর্তা: যুবদল নেতা পিন্টু
বিজ্ঞাপন

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি পাবেন না যারা

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি পাবেন না যারা

আগামীকাল শনিবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে প্রতিবছর দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা থেকে ছুটি ঘোষণা করে সম্প্রতি একটি চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব ওয়ালীউল দামান।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এ বছর ৭ নভেম্বর পড়েছে শনিবার, যা সাপ্তাহিক ছুটির দিন। তাই এ বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ ছুটিকে কেন্দ্র করে বাড়তি কোনো ছুটি ভোগের সুযোগ থাকছে না।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...