শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সচিবের মৃত্যুতে স্থবির ইউপি কার্যক্রম, ভোগান্তিতে মানুষশ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতা, ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা: রিজভীকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি পাবেন না যারাপারিবারিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে স্ত্রী ও তাঁর ৬ স্বজনকে হত্যা ক্যাবচালকেরমাউন্ট এলব্রুস জয় শেষে জাতীয় পতাকা প্রত্যর্পণ করলেন পর্বতারোহী শাকিলসিমন্স যেন ক্রিকেটের ডুলি, স্পিনারকে বানালেন ওপেনারঅ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধইতালিতে দক্ষ কর্মীদের কাজের সুযোগ, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশদুই পর্বে পাকিস্তানের রাইউইন্ড ইজতেমা চলছে৯-১০ জনকে নিয়ে হোটেলে ফারজানা, জ্ঞান ফেরার পর রনি জানলেন- ‘তাদের বিয়ে হয়েছে’
বিজ্ঞাপন

৯-১০ জনকে নিয়ে হোটেলে ফারজানা, জ্ঞান ফেরার পর রনি জানলেন- ‘তাদের বিয়ে হয়েছে’

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম
৯-১০ জনকে নিয়ে হোটেলে ফারজানা, জ্ঞান ফেরার পর রনি জানলেন- ‘তাদের বিয়ে হয়েছে’

২০২২ সালের ৫ মে চট্টগ্রামের হোটেল রেডিসনে অবস্থানকালে ফারজানা আফরোজ ৯-১০ জনকে নিয়ে তার কক্ষে প্রবেশ করেন বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। পরে জ্ঞান ফেরার পর ওই নারী তাকে জানান, তাদের বিয়ে হয়েছে। সাম্প্রতিক বিতর্কের মধ্যে নিজের ফেসবুক পোস্টে ২০২৫ সালে নিউমার্কেট থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) কপি প্রকাশ করে এসব তথ্য সামনে এনেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে জিডি ও তালাকনামার ছবিও শেয়ার করেন।

২০২৫ সালের ২৯ জুন করা ওই জিডির আবেদনে রনি উল্লেখ করেন, কাজের প্রয়োজনে ২০২২ সালের ৫ মে চট্টগ্রামে গিয়ে তিনি হোটেল রেডিসনে অবস্থান করছিলেন। পূর্বপরিচয়ের সূত্র ধরে ফারজানা আফরোজ তার মা, ছেলেমেয়ে এবং একজন পুলিশ কর্মকর্তাসহ ৯-১০ জনকে নিয়ে হোটেল কক্ষে প্রবেশ করেন। সেখানে সৌজন্য সাক্ষাৎ ও ছবি তোলার ঘটনা পর্যন্ত তার মনে আছে বলে উল্লেখ করেন রনি।

জিডির আবেদনে তিনি আরও দাবি করেন, একপর্যায়ে হুঁশ ফিরে পেয়ে নিজেকে হোটেল কক্ষে অসংলগ্ন অবস্থায় দেখতে পান। তখন ফারজানাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তাদের বিয়ে হয়েছে এবং কলমা-কাবিনের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘটনার আকস্মিকতায় তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। পরে কৌশলে হোটেল ছেড়ে ঢাকায় চলে আসেন বলে আবেদনে উল্লেখ করেন।

রনির অভিযোগ, এরপর ফারজানা আফরোজ বিভিন্নভাবে তাকে চাপ ও হুমকি দিতে থাকেন। ২০২৩ সালের রমজান মাসে ওই নারী তার মেয়ে ও ছেলেকে নিয়ে সাভারের অরুণাপল্লীতে রনির নির্মাণাধীন একটি বাড়িতে ওঠেন এবং প্রতিবেশীদের কাছে নিজেকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। পরে বাড়িটি লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলেও জিডিতে দাবি করেন তিনি।

আবেদনে রনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ফারজানাকে বাড়ি ছেড়ে দিতে এবং বিয়ের কাবিননামা দেখাতে বলেন। ওই নারী বাড়ি ছেড়ে গেলেও কাবিননামা না দেখিয়ে দেনমোহর হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন। সামাজিক সম্মানের কথা বিবেচনা করে তিনি ওই টাকা পরিশোধ করেন বলে দাবি করেন রনি।

জিডিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে ফারজানা কয়েকবার ছেলেমেয়েসহ তার অফিসে যান এবং তালাকসহ বিভিন্ন বিষয় নিয়ে দরকষাকষি করেন। তবে কাবিননামার কোনো প্রমাণ না দিয়ে তাকে সম্মানহানির হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন রনি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...