বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ স্বাধীন তদন্তের দাবিস্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হয় রাশেদ খান মেননকেসরকারি চাকরি দলীয় কর্মীদের পুরস্কৃত করার জায়গা না: শিবির সভাপতিপোশাকশ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: শ্রমমন্ত্রীএলজিইডির মহাসড়কে ইট বিছিয়ে তিন মাসে ২০ লাখ খোয়ালো পঞ্চগড় পৌরসভাখুলনায় ১০০ দিনে ২৪ খুনসিলেটে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা, স্থান উল্লেখ করেননিঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডের ২৯টি ডেঙ্গুর ‘উচ্চ ঝুঁকিতে’: জরিপযুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতারচীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন ৬ বিদেশি নাগরিক
বিজ্ঞাপন

ফরিদপুরে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ-সেনাসদস্যসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
ফরিদপুরে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ-সেনাসদস্যসহ গ্রেপ্তার ৩

পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষীদাসেরহাট এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া করেন তাঁরা। ওই সময় তাঁদের আরেক সদস্যকে হাতকড়া পড়িয়ে ইজিবাইকের চালককে ফরিদপুর ডিবি অফিসে যেতে বলেন। কিন্তু পথিমধ্যে নির্জন জায়গায় এসে ইজিবাইক চালককে ভয়ভীতি দেখিয়ে ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায় তাঁরা।

এ ঘটনায় ইজিবাইক চালক শহিদুল ইসলাম কোতয়ালী থানায় মামলা করেন। ওই মামলায় ফরিদপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে চক্রের অন্যতম মূল হোতা লিমন মিয়া (৩৪) এবং তার সহযোগী মো. সাখাওয়াত মুন্সি ওরফে সাকাকে (৩৬) গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যানুযায়ী ফরিদপুর শহরের রঘুন্দনপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সেনাবাহিনীর চাকরিচ্যুত মো. ইমদাদুল হক ওরফে জাহাঙ্গীরকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যানুযায়ী, লিমনের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালী ও বোয়ালমারী, রাজবাড়ীর পাংশা, মাদারীপুর সদর এবং ডিএমপির শ্যামপুর থানাসহ বিভিন্ন থানায় কমপক্ষে ১১টি চুরি, ছিনতাই, অস্ত্র ও মাদক মামলা রয়েছে। এ ছাড়া জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিএমপির শ্যামপুর, গেন্ডারিয়া এবং রাজবাড়ী সদর ও পাংশা থানায় কমপক্ষে ৫টি মামলা রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...